ভোরে ট্যুরের গাড়ি ছাড়বে। ব্যাগ গুছিয়ে ফেলেছেন, কিন্তু গাড়ি ধরতে কোথায় যেতে হবে, সেটা খুঁজতে পুরোনো মেসেজ খুলে বসেছেন। যাত্রার আগের রাতেই বুকিংয়ের তথ্য, পিকআপের সময় আর ব্যাগ একবার মিলিয়ে রাখলে সকালে এই তাড়াহুড়ো এড়ানো যায়।

১. বুকিং ও পেমেন্টের তথ্য মিলিয়ে নিন

  • ভ্রমণের তারিখ, যাত্রীর নাম ও সংখ্যা ঠিক আছে কি না দেখুন।
  • কত টাকা পরিশোধ করেছেন আর কত বাকি আছে, মিলিয়ে নিন।
  • প্যাকেজে যাতায়াত, থাকার ব্যবস্থা ও কোন বেলার খাবার অন্তর্ভুক্ত, দেখে রাখুন।
  • ট্যুর সমন্বয়কারীর ফোন নম্বর সেভ করুন।

ঘুরবেতে বুকিং করে থাকলে ব্যক্তিগত বুকিং লিংকটি সেভ করে রাখুন। পরে বুকিং ও পেমেন্টের তথ্য দেখতে এটি কাজে লাগবে। পথে ইন্টারনেট দুর্বল থাকলে পিকআপের ঠিকানা ও সময়ের স্ক্রিনশটও কাজে আসবে।

২. পিকআপ পয়েন্ট আর গাড়ি ছাড়ার সময় দেখে নিন

পিকআপের ঠিকানা, ম্যাপ পিন এবং কাছের কোনো চেনা জায়গার নাম সেভ করুন। রিপোর্টিং সময় হলো যে সময়ের মধ্যে আপনাকে পিকআপ পয়েন্টে পৌঁছাতে বলা হয়েছে। গাড়ি ছাড়ার সময় আলাদা করে দেওয়া থাকলে দুটোই দেখে রাখুন।

ভোরে পিকআপ হলে সেখানে কীভাবে যাবেন, আগের রাতেই ঠিক করুন। কয়েকজন একসঙ্গে গেলে গ্রুপে একই ম্যাপ পিন আর রিপোর্টিং সময় পাঠিয়ে দিন।

৩. ট্যুরের ব্যাগে কী কী নেবেন?

যা গুছাবেন সঙ্গে যা রাখবেন কাগজপত্র ও টাকা যাত্রার জন্য প্রয়োজনীয় পরিচয়পত্র, বুকিংয়ের তথ্য ও কিছু নগদ টাকা ফোন ও চার্জিং ফোন, চার্জার, কেবল এবং প্রয়োজন হলে পাওয়ার ব্যাংক। বিমানে গেলে পাওয়ার ব্যাংকের বিষয়ে এয়ারলাইনের নিয়ম আগে দেখে নিন। পোশাক ও জুতা আরামদায়ক পোশাক, হাঁটার উপযোগী জুতা এবং প্রয়োজন অনুযায়ী এক সেট অতিরিক্ত কাপড় দৈনন্দিন প্রয়োজন পানির বোতল, টিস্যু, টয়লেট্রিজ ও নিয়মিত ব্যবহার করেন এমন প্রয়োজনীয় ওষুধ গন্তব্য অনুযায়ী সমুদ্রের জন্য টুপি ও ভেজা কাপড় রাখার ব্যাগ। পাহাড়ে আবহাওয়া অনুযায়ী হালকা জ্যাকেট বা রেইনকভার।

ফোন, পরিচয়পত্র আর বুকিংয়ের তথ্য এমন জায়গায় রাখুন, যেখান থেকে গাড়িতে ওঠার সময় সহজে বের করতে পারবেন।

৪. দরজা বন্ধ করার আগে এক মিনিটের চেক

ফোনে চার্জ আছে? পরিচয়পত্র ও ওষুধ নিয়েছেন? পিকআপের পিন আর সময় সেভ আছে? বাড়ি থেকে বের হওয়ার আগে একবার মিলিয়ে নিন। পৌঁছাতে দেরি হতে পারে বুঝলে ট্যুর সমন্বয়কারীকে আগেই জানিয়ে দিন। পরের ছুটিতে কোথায় যাবেন? তারিখ আর ভ্রমণসঙ্গী ঠিক হলে ঘুরবের ট্যুরগুলো দেখে নিন। পছন্দের ট্যুরের তারিখ, পিকআপ পয়েন্ট আর প্যাকেজে কী আছে মিলিয়ে বুকিং করুন। আমাদের আনন্দের মূহুর্তগুলো দেখুন